প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
কুমিল্লার দেবিদ্বারে অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করেছে জেলা পরিষদ

মহিউদ্দিন আকাশ.
কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলা ও পৌর সভার অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ করেছে কুমিল্লা জেলা পরিষদ।
৩১ আগষ্ট সোমবার সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া ।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া খাতুনসহ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলা ও পৌরসভার অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও রিকশা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম