প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
কুমিল্লায় হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি.
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার দৌলতপুর ইনসাফ গার্ডেন সিটির তা’মিরুল উম্মাহ আলিম মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. মেজর (অব.) এম এম নুরুস সাফী।
ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ট্রাস্টি ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ডা. মুজিবুর রহমান, ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান,অধ্যক্ষ এএইচ এম তারিকুল ইসলাম লিটন, ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অধ্যাপক মোখলেছুর রহমান, মুজিবুর রহমান ভূঁইয়া, আই আর আশিক আহমেদ, অধ্যক্ষ ইফতেখার আলম ভূঁইয়া ও মো. জসিম উদ্দিন।
সভায় ট্রাস্টের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম