
২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, লাকসাম উত্তর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভার [২৭-২৮] সেশনের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পূর্বের কমিটি বিলুপ্ত করে পৌর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতি ইমরান হোসাইন লাকসামী, সহ-সভাপতি মাও. নিজাম উদ্দীন মনির, সেক্রেটারি মাও. ফরহাদ মজুমদার সিরাজী এবং সাংগঠনিক সম্পাদক মাও. ওমর ফারুক-এর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পৌর সভাপতি মুফতি ইমরান হোসাইন লাকসামী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জনাব নেছার উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি:
সভাপতি: মুফতি ইমরান হোসাইন লাকসামী
সহ-সভাপতি: মাও. নিজাম উদ্দীন মনির
সহ-সভাপতি: মুফতি আব্দুল লতিফ
সহ-সভাপতি: জনাব শরাফত আলী
সেক্রেটারি: মাও. ফরহাদ মজুমদার সিরাজী
জয়েন্ট সেক্রেটারি: জনাব জসিম উদ্দীন
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: জনাব জামাল উদ্দীন
সাংগঠনিক সম্পাদক: মাও. ওমর ফারুক
প্রচার সম্পাদক: মাও. আবুল কালাম
দফতর সম্পাদক: মাও. আবু ইউসুফ
অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাও. নুরুদ্দীন
প্রশিক্ষণ সম্পাদক: হা. মাও. লোকমান মাযহারী
দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: সালেহ আহমাদ মাসুদ
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আশিক
ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: ডাঃ আনিসুল হক
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: জনাব মোঃ আব্দুর রহিম
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: জনাব মোঃ শাহজাহান (সাজু)
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: জনাব ইউসুফ আলী
কার্যনির্বাহী সদস্যবৃন্দ:
ডাঃ সাইফুল ইসলাম
জনাব মোঃ আবুল কালাম
জনাব মোঃ সোলায়মান
জনাব মোঃ শাহ আলম
মুহাঃ হেদায়েতুল্লাহ
জনাব মোঃ নোয়াব আলী
ক্বারী মোঃ আব্দুল্লাহ
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সফলতা, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।