প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
চান্দিনায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৪০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আল আমিন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকার গাজী বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রামের হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরী বাড়ির সামনে অভিযুক্ত আল আমিনের অটোরিকশায় বসে ছিল। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে আল আমিন তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে কিশোরীর কান্নার শব্দ শুনে বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে। পরে কিশোরীকে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন- এঘটনায় ভুক্তভোগীর ভাই লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আল আমিন কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম