প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
চান্দিনায় আইবিডব্লিউএফের কুমিল্লা উত্তর জেলা ব্যবসায়ী সম্মেলন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি.
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কুমিল্লা জেলা উত্তরের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনার একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ খাইরুল বাশারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা অঞ্চল সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খাদেম এবং কুমিল্লা উত্তর জেলার উপদেষ্টা অধ্যাপক আব্দুল মতিন।
এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির পাটোয়ারী ও চান্দিনা উপজেলা সভাপতি আব্দুর রহমান সরকার।
এ সময় আইবিডব্লিউএফ চান্দিনা পৌরসভার সভাপতি ইয়াহিয়া রায়হান, দেবিদ্বার উপজেলার শরীফ আল বান্নাসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম