প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক.
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এর মাদার সংগঠন দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ২৪ অক্টোবর ২০২৬ পদুয়ার বাজার বিশ্ব রোড রসনার স্বাদ রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এর প্রধান শিক্ষক ও সমিতির সাধারন সম্পাদক মো. মহি উদ্দিন এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও কুমিল্লা সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মিয়া মো. সোহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো: আবু তালেব। পরিচয় পর্ব শেষে সমিতির রিপোর্ট উপস্থাপনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এবিএম মাসউদ বিন জামাল ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু জাফর সিদ্দিক, স্কুল পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ উল্লা তালুকদার।
মিয়া মো. সোহেল বলেন, দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতিরি মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত কুমিল্লা সেন্ট্রাল স্কুল শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড কতৃক অনুমোদন পাওয়ায় কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞা জানান। আগামী দিনের কুমিলা সেন্ট্রাল স্কুল ভালভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি আরো বলেন সমবায় সমিতি হলো একতা, সহযোগিতা এবং আর্থ—সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের দেশে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং জীবনমান উন্নয়নে সহায়তা করে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন- সমবায়ের মূল লক্ষ্য হলো সদস্যদের আর্থিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে ব্যক্তি বিশেষের পরিবর্তে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন সাধিত হয়। দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে কুমিল্লা সেন্ট্রাল স্কুল এর পাশাপাশি কুমিল্লা সেন্ট্রাল কলেজ করার আশা ব্যক্ত করেন।
মো, মহিউদ্দিন বলেন- কুমিল্লা সেন্ট্রাল স্কুল এ বছর সদর দক্ষিণ উপজেলায় একমাত্র এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে। এই ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য আমাদের প্রচেষ্ট অব্যাহত রয়েছে। এতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা লাগবে।আমরা যদি সবাই মিলে সততা, ন্যায্যতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করি, তাহলে আমাদের এই সমবায় সমিতি শুধু আমাদের নয়, বরং আমাদের পুরো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য ইউনুছ আলী রিপন, মোহাম্মদ কাউছার হোসেন, আবদুল আজিজ, মো: নার্গিস আক্তার, মো: নাজিরুল হক, মো: মহি উদ্দিন, মো: ফজিলতের নেছা, সুমন, আলম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম