প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
স্কাউটিং কেবল একটি সংগঠনের নাম নয়; স্কাউটিং একটি আদর্শ -অধ্যক্ষ মহিউদ্দিন লিটন

নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার আয়োজনের মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিন দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরী গত ২৮ অক্টোবর উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের।
৩০ অক্টোবর বিকালে কাব ক্যাম্পুরীর বিভিন্ন ইভেন্টে বিজয়ী মাঝে পুরস্কার বিতরন ও কাবদের সাথে মতবিনিয় করেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার কমিশনার মো. হুমায়ূন কবির সিএলটি পচিালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব ক্যাম্পুরীর প্রশিক্ষক বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি ও বাংলাদেশ স্কাউটস হোমনা উপজেলার কমিশনার প্রশিক্ষক আবুল খায়ের এএলটি।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং কেবল একটি সংগঠনের নাম নয়; স্কাউটিং একটি আদর্শ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার শিক্ষা। স্কাউটিং আমাদের শেখায় কীভাবে নিজের কাজ নিজে করতে হয়, কীভাবে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হয়, কীভাবে অন্যকে সহযোগিতা করতে হয় এবং কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সাহস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হয়।
মো. আক্তারুজ্জামান এলটি বলেন, স্কাউটিংয়ের একটি চমৎকার মূলমন্ত্র হলো— 'সদা প্রস্তুত'। এই প্রস্তুতি শুধু কোনো বিপদ মোকাবিলার জন্য নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকা। একজন কাব স্কাউটকে হতে হবে আত্মবিশ্বাসী, সৎ, সাহসী, পরোপকারী ও দায়িত্বশীল। একটি শিশুর মধ্যে দেশপ্রেম, মানবিকতা, সততা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
মো. হুমায়ূন কবির বলেন, কাবদের মটো হলো যথাসাধ্য চেষ্টা করা। স্কাউটিংয়ের শিক্ষা তোমাদের জীবনে প্রতিফলিত করতে পারলে জীবন অনেক সুন্দর ও সফল হবে। স্কাউটরা দেশ, জাতি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন প্রশিক্ষণ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের করে স্বেচ্ছায় আত্ম নিয়োগের মাধ্যমে সমাজ সেবামূলক কাজ করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, কুমিল্লা জেলা কাব লিডার মো.ওয়াহিদুজ্জামান এএলটি, বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, কাব লিডার মো. মতিউর রহমান সিএলটি, যুগ্ম সম্পাদক ও মো. হযরত আলী, সহকারী কমিশনার ফারহানা সরকার ইভা,বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার সাবেক সহকারী কমিশনার মাহবুব আলম, সহকারী শিক্ষক সমিতি তিতাস উপজেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট সাংবাদিক আবদুল হালিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেটও কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি সাজ্জাদ হোসেন ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. বোরহান উদ্দিন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম