প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2023 ইং
বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করতে পুলিশের হুমকি

স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করার হুমকি দিচ্ছে পুলিশ। এমন অভিযোগ করেছেন কুমিল্লার এক স্বতন্ত্র প্রার্থী ও তার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু।
সংবাদ সম্মেলনে তার ও মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ, গতকাল এসআই নোমান একটি সভা থেকে আমাকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আমাকে বলেন, এলাকা থেকে সরে যা। আমি বললাম কেন? তিনি বলেন, না হয় তোকে গ্রেফতার করতে হবে। ওপরের নির্দেশ আছে। আমি বললাম কিসের নির্দেশ? তিনি আমাকে বললেন না হয় চল আমি প্রাণ গোপাল দত্তের সাথে যোগাযোগ করিয়ে দেই।
সুবিল ইউনিয়ন চেয়ারম্যান ইমন হোসেন সরকার অভিযোগ করেন, আমাকে ফোন দিয়েছে থানার সেকেন্ড অফিসার রাকিব। আমার ইউনিয়নের শালিকা এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে সে আমাকে কল দিয়ে বলে আপনি বাড়ি থাকেন। আমি আসতেছি। আমি বললাম আপনি আসেন। তিনি একপর্যায়ে বলেন আপনি নিজের ভালো চাইলে নৌকার জন্য কাজ করেন।
ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু বলেন, পুলিশ নৌকার কর্মীদের মতো তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমি অভিযোগ দিলে কাজ করেনা। এভাবে নির্বাচন হয় না। সারাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর এই আসনে ২০ ডিসেম্বরের পর থেকে লাগাতার হামলা হচ্ছে। আমাদের দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এমন নির্বাচন প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিবে।
চান্দিনা আসনের নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আমি সব অফিসারকে চিনিও না। আর তারা প্রশসনের লোক। তারা কেন নৌকার কাজ করবে? এসব অভিযোগ মিথ্যা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, এমন কোন অভিযোগ আমি পাইনি। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তা তো আমাকে কাছে জানানোর কথা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম