প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংরক্ষিত আসনের এমপি ডা.মাহমুদা মিতুর ফেসবুক পোষ্ট

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংরক্ষিত আসনের এমপি ডা.মাহমুদা মিতুর ফেসবুক পোষ্ট
তিনি তার ফেসবুক আইডিতে লিখেন
৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জন বরাদ্দ পেলেন, মাত্র ১৩ জনকে দেয়া হলো না। কারন তাদের রাজনৈতিক দল ভিন্ন। প্রশ্নটা বরাদ্দের থেকেও বেশি মানসিকতার। কতটা সংকীর্ণ মানসিকতা হলে এমন বিভাজন বজায় রাখা যায়?
দুঃখজনকভাবে, এমন আচরণে সেই পুরোনো কর্তৃত্ববাদী সংস্কৃতিরই প্রতিফলন দেখা যায়। এখানে জুলাইয়ের নারীরা আছেন যে জুলাইয়ের বিনিময়ে আজকের সংসদ। একজন শহীদের মা আছেন। সেই নারীরাও বঞ্চিত তার আইনি ন্যায্য অধিকার থেকে।
এখানে সব দলের নারীরা আছেন। আমরা একসাথে চলি। একসাথে নিয়ম গড়া, নিয়ম ভাঙা, দ্বিমত আর ভিন্নমতের কথা বলি। মতপার্থক্য আছে, তবুও সম্প্রীতি আছে। গণতন্ত্রে মতের পার্থক্য স্বাভাবিক, কিন্তু সেই পার্থক্যকে শত্রুতা বা সম্পর্কের দেয়ালে রূপ দিতে চাই না।
কিন্তু সরকার যদি নিজেই এত সংকীর্ণতার পরিচয় দেয়, তাহলে সমাজে সহনশীলতা, অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা কীভাবে করবে?
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম