
কুমিল্লা, ১৫ জুন ২০২৬ (সোমবার): কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রাশেদা আক্তার। এ সময় তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।