প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
চান্দিনা থানার নবনিযুক্ত ওসিকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর কুমিল্লা জেলা ও চান্দিনা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে ওসি মোঃ নুরুজ্জামান দুর্নীতি, মাদক নির্মূল এবং সব ধরনের অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে এনসিপির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দলটির সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত এনসিপি নেতা আব্দুর রহিম বলেন, “মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত চান্দিনা গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইতিবাচক উদ্যোগে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে।”
এনসিপি নেতা আবুল কাশেম অভি বলেন, “অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জনস্বার্থে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম