প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় সেলিম ভুঁইয়া মন্ত্রী, রেদোয়ান প্রতিমন্ত্রী হতে পারেন

নিজস্ব প্রতিবেদক | আকাশ টিভি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে কুমিল্লার রাজনীতিতে জোরালো গুঞ্জন উঠেছে যে, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া পূর্ণমন্ত্রী এবং রেদোয়ান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
দলীয় ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে নতুন মন্ত্রিসভায় জেলার গুরুত্বপূর্ণ নেতাদের মূল্যায়ন করা হতে পারে। এ কারণে সেলিম ভুঁইয়া ও রেদোয়ানের নাম আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে এখনো সরকার বা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিশ্চিত নয় এবং সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লাবাসীর প্রত্যাশা, নতুন মন্ত্রিসভায় জেলার যোগ্য নেতৃত্ব স্থান পেলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে কুমিল্লার প্রতিনিধিত্ব আরও জোরদার হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম