কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুকুরটিকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হবে

author
Reporter

প্রকাশিত : Mar 20, 2023 ইং
ad728

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেতে যাচ্ছে। র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওই কুকুরের নাম ‘চিতা’। কুকুরটিকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হবে।


র‍্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিল চিতা। ওই সময় কুকুরটি দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে আলোচনায় এসেছিল।


খন্দকার আল মঈন বলেন, দেশে প্রথমবারের মতো র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে। র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে এই পদক দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab