কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ফখরুল-সাব্বির

ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ফখরুল-সাব্বির

ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ফখরুল-সাব্বির

author
Reporter

প্রকাশিত : May 14, 2026 ইং
সভাপতি ও সেক্রেটারী সভাপতি ও সেক্রেটারী
ad728
ভিক্টোরিয়া সংবাদদাতা;
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ২০২১-২২ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইফতেয়ার আহম্মেদ সাব্বির।

জানা যায় বৃহস্পতিবার কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। 

নবনির্বাচিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।  ইনশাআল্লাহ, সকলকে সঙ্গে নিয়ে আদর্শিক,শিক্ষাবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাজ করব।

পূর্ণাঙ্গ কমিটি কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, খুব শিগগিরই এই কমিটি হবে তবে কবে নাগাদ তা নিশ্চিতভাবে বলতে পারছি না।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab