কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল জামান শামীম।
তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির এর সদস্য সচিব, কুমিল্লা ব্যবসায়ী মালিক সমিতির প্রভাষ ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা সিটি করপোরেশনের পাদুকা পাইকারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলার সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।