কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চান্দিনায় গল্লাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস সরকারের মতবিনিময় সভা

আকাশ টিভি.

প্রকাশিত : Nov 28, 2026 ইং
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার চান্দিনায় ১০ নম্বর গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মু. ইলিয়াস সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মু. ইলিয়াস সরকার।

বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মু. ইলিয়াস সরকার বলেন, ‘আমি গল্লাই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিতে চাই। জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।’

মু. সানাউল্লাহ গাজীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আবুল কাশেম সরকার, শাহ আলম ভূঁইয়া, আনোয়ার হোসাইন, সবুজ আহমেদ শুভ্র, কামরুল আশ্রাফ, বশির উল্লাহ, আলম মোল্লা, আব্দুল কাহহার সরকার, নুরুল আলম ও মুমিনুল হক মাস্টার।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সঙ্গীত পরিবেশন করেন সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab