কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পরকিয়া প্রেমের দ্বন্দ্বের জেরে ভাগ্নের হাতে মামা খুন

আকাশ টিভি.

প্রকাশিত : Oct 25, 2026 ইং
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি. কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুরে প্রেমিকার সাথে দ্বন্দ্বের জের ধরে মাসুদ মিয়া (৪২) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাগ্নে। এই ঘটনায় ঘাতক শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার রাতে বাঙ্গরা উপজেলার আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মাসুদ মিয়া (৪২)কোড়েরপাড় গ্রামের মৃত হাসান আলীর ছেলে। ঘাতক শিপন ওরফে মিলন মিয়া (২২) একই উপজেলার কোরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে ও ভিকটিম মাসুদ মিয়ার ভাগ্নে।

মামলা সুত্রে জানা যায়, বাঙ্গরা উপজেলার কোড়েরপাড় গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী মাসুদ মিয়ার সাথে স্থানীয় এক নারীর পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। প্রেমের সম্পর্ক চলাকালে মাসুদ মিয়ার ভাগিনা কোরবানপুর গ্রামের শিপন ওরফে মিলন সেই নারীর নিকট মাসুদ মিয়ার নামে বিভিন্ন কুৎসা ও অপতথ্য রটালে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়।

এরই জের ধরে গত ২০শে অক্টোবর দুপুরে ঘাতক শিপন সেই নারীকে সাথে নিয়ে মাসুদ মিয়ার বাড়ীতে গেলে সেখানে মাসুদ ও শিপনের মাঝে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে মাসুদ মিয়াকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে শিপন বাড়ী থেকে বের হয়ে যায়।

এরই জের ধরে ২৪শে অক্টোবর শনিবার রাত ১০টার দিকে ঘাতক শিপন পূর্ব পরিকল্পিত ভাবে মাসুদ মিয়াকে ক্ষমা চাওয়ার জন্য কোড়েরপাড় গ্রামের ইসরাইলের বাড়ীর সামনে ডেকে এনে তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মাসুদকে আহত করে।

হামলার সময় নিহতের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত শিপন হাতে থাকা রক্তমাখা ধারালো অস্ত্র প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। ঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন হত্যার ঘটনার অভিযুক্ত শিপনকে রাতেই ব্রাহ্মণবাড়ীয়া জেলার কুটি থেকে গ্রেফতার করা হয়েছে। থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab