কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সেই ছোট্ট খালেদা জিয়ার বাসায় বিএনপির প্রতিনিধি দল

author
Reporter

প্রকাশিত : Apr 7, 2023 ইং
ad728

মহান স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজে সারা দেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে তানহা জাহান তানু।


গতকাল বৃহস্পতিবার তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। ওই মেয়ের বাড়িতে গিয়ে তারা উপহার প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



উল্লেখ্য যে, তানহা জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab