কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নানান আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জসনে-জুলুস ও আনন্দ র‍্যালি করেছে মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

আকাশ টিভি.

প্রকাশিত : Aug 27, 2026 ইং
আকাশ টিভি.
ad728
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জসনে-জুলুস ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাসুলপ্রেমী আশেকানদের সংগঠন তরিকত ঐক্য পরিষদ, মুরাদনগর উপজেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও রাসুলপ্রেমী আশেকানদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। এ সময় পুরো এলাকা ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।


মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা তরিকত ঐক্য পরিষদের উপদেষ্টা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন ভূইয়া, নজরুল ইসলাম ও আব্দুল আজিজ মোল্লা।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয় জসনে-জুলুস ও আনন্দ র‍্যালি। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে এবং স্লোগানে স্লোগানে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। র‍্যালির সামনে ও পেছনে ছিল বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি। তরুণ-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

র‍্যালিটি মুরাদনগর থানার সামনে থেকে শুরু হয়ে আল্লাহু চত্বর ও মুরাদনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় যায়। পরে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মুরাদনগর থানার সামনে এসে র‍্যালিটি শেষ হয়।

এ সময় পুরো মুরাদনগর বাজার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাসুল (সা.)-এর শানে নাতে রাসুল, ধর্মীয় স্লোগান ও মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab