কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সংসদ সদস্যের কাছে পে*টানোর অনুমতি চাইলেন কাউন্সিলর

author
Reporter

প্রকাশিত : Dec 24, 2023 ইং
ad728

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফের নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী ও নারী ভোটারদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন এক কাউন্সিলর। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।



প্রকাশ্যে সভায় এ ধরনের বক্তব্য দেওয়ায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার (ঈগল প্রতীক) ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে মাহবুব উল আলম হানিফের সমর্থনে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আড়ুয়াপাড়া দিনমণি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে।


সভায় হানিফ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ জেলা আওয়ামী লীগের নেতারা। কৌশিকের বাবা মিজানুর রহমান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab