কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ধর্ষনের প্রতিবাদে কুমিল্লা বিক্ষোভ মিছিল | Akash Tv 24

author
Reporter

প্রকাশিত : Mar 11, 2025 ইং
ad728

মাকছুদুর রহমান।। 

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায়  বিক্ষোভ মিছিলে করেছে শিক্ষার্থীরা।


সোমবার (১০ই মার্চ) রাতে কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের হয়ে পূবালী চত্বরে এসে শেষ হয়। পরে পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 


শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনের নিকট।


শিক্ষার্থীরা স্লোগান দেন, "আমি কে তুমি কে আছিয়া,আছিয়া" 'একটা একটা ধর্ষক ধর,ধইরা ধইরা জবাই কর',‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু চাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত।




এ সময় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, যুগের পর যুগ ধরে ধর্ষকদের বিচার হয় না। গ্রেপ্তার হলেও তাদের পক্ষে আইনজীবী লড়ে, তারা জামিন পায়। তারা জানে এর কোনো বিচার কোনোকালেই হয় না। 


তিনি আরও বলেন, ধর্ষকরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা মামলায় ভুক্তভোগীরা হাঁপিয়ে ওঠে। যার ফলে ন্যায়বিচার আর আলোর মুখ দেখে না। ধর্ষক দায়মুক্তি পেলেও ভুক্তভোগী নারীকে সারাজীবন এর ক্ষত বয়ে বেড়াতে হয়। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনের শতভাগ প্রয়োগ এবং প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab