কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করেছে আবেদা নূর ফাজিল মাদ্রাসা

author
Reporter

প্রকাশিত : Jun 28, 2026 ইং
ছবিটি এআই দিয়ে তৈরি ছবিটি এআই দিয়ে তৈরি
ad728
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাইয়ের ঐতিহ্যবাহী আবেদা নূর ফাজিল মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বিভাগের সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত মাদ্রাসা বোর্ডের ফাজিল (ডিগ্রি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রতিষ্ঠানটির নাম ১ নম্বরে স্থান পেয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচিত ফাজিল ও কামিল মাদ্রাসার মধ্যে আবেদা নূর ফাজিল মাদ্রাসা ফাজিলে পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থান লাভ করে। মাদ্রাসাটির EIIN নম্বর ১০৫৩৭৪ এবং এটি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই এলাকায় অবস্থিত।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান ধরে রেখে আরও সাফল্য অর্জন করবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab