কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

মহিউদ্দিন আকাশ

প্রকাশিত : Jul 24, 2026 ইং
মহিউদ্দিন আকাশ
ad728
প্রেস বিজ্ঞপ্তি.
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এর হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Hip Replacement) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার  (২৪জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।


 ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান,  দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট (Hip Replacement) অস্ত্রোপচার করা হয়েছে। 

হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি ২ ঘন্টা অবজারভেশনে থাকবেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়ার আহবান। 

নিউজটি আপডেট করেছেন : মহিউদ্দিন আকাশ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মহিউদ্দিন আকাশ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab