কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে বিশেষ ধন্যবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

আকাশ টিভি.

প্রকাশিত : Aug 26, 2026 ইং
আকাশ টিভি.
ad728
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। 
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের ব্যবস্থাপনায় রোগীদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। ​পুরো খাবার কার্যক্রমটির সার্বিক তদারকি ও পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম নাদিম।

পবিত্র এই দিনটিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মুখে হাসি ফোটাতে এবং উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতারা।

​আরএমও ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম নাদিম জানান, ধর্মীয় ও বিশেষ দিনগুলোতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab