কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

হাতকড়াসহ পুলিশের হাত থেকে শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছাত্রদল কর্মীর, পুলিশ বলল দশ কদম নিয়েছিল

আকাশ টিভি

প্রকাশিত : Nov 19, 2026 ইং
কুমিল্লা প্রতিনিধি.
কুমিল্লার দাউদকান্দিতে হাতকড়া পরানো অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত হেলাল শিকারী দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার এসআই কমলের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। আটকের পর তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদল নেতা হেলাল শিকারী। একপর্যায়ে মামুন শিকারীকে নিয়ে পুলিশের কাছ থেকে প্রায় ১০ গজ দূরে চলে যান তিনি। পরে পুলিশ ধাওয়া করে পুনরায় মামুন শিকারীকে আটক করে থানায় নিয়ে যায় ।



দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটকের পর ছাত্রদল নেতা হেলাল শিকারী মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, এমন একটি অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি জেনে বিস্তারিত পরে জানাবেন।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab