আকাশ টিভি.
২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন জননেতা মাওলানা সাখাওয়াত হোসেন।
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ১ম কর্মপরিষদ অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়। এতে হোমনা উপজেলা জামায়াতের নতুন আমীর হিসেবে মাওলানা সাখাওয়াত হোসেনের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে উপজেলা শূরা গঠনের মাধ্যমে জামায়াতের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাওলানা সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবমনোনীত নায়েবে আমীর ও জেলা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আলমগীর সরকার।