কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ময়ূরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মহিউদ্দিন মোল্লা

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 6, 2026 ইং
আকাশ টিভি.
ad728
লাকসাম প্রতিনিধি.
কুমিল্লার লাকসাম উপজেলার তপইয়া ময়ূরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছে মহিউদ্দিন মোল্লা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সভাপতি হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয়ের শিক্ষকরা। 

মহিউদ্দিন মোল্লা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও সাপ্তাহিক আমোদ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (এপিএমডি) সভাপতি পদে রয়েছেন। 

ময়ূরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ায় মহিউদ্দিন মোল্লার শিক্ষক মাসুদুল হক শুভেচ্ছা জানিয়েছেন লিখেছেন, ‘আমার প্রিয় ছাত্র সভাপতি নির্বাচিত হওয়ায় তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এগিয়ে যাও দুর্বার গতিতে। আশা রাখছি, তোমার হাত ধরে তপইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে যাবে বহুদূর।

শুধু তাই নয়, তোমার এই এগিয়ে আসার মাধ্যমে লাকসামের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগবে।

এদিকে মহিউদ্দিন মোল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট ও রাইজিং জার্নালিস্ট ফোরামের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab