কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চান্দিনার মাইজখারে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রায় জনতার ঢল

আকাশ টিভি.

প্রকাশিত : Nov 28, 2026 ইং
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

শোডাউনটি চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলামের বাড়ি থেকে শুরু হয়ে মেহার, গজারিয়া, রসুলপুর, মনারটং, ভোমরকান্দি, রামমোহন, ফাঐ, আলীকামোড়া ও মাইজখার হয়ে বদরপুর বাজারে গিয়ে শেষ হয়।

শোডাউন পূর্ববর্তী এক সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, জনগণের সমর্থনে মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। পাশাপাশি ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নিরসন ও কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা ও মাধাইয়া মীম হসপিটালের চেয়ারম্যান মো. আবদুর রহমান সরকার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা আবুল হাসেম, মো. ছফিউল্লাহ, আব্দুল মতিন, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ গিয়াস উদ্দিন, মোখলেসুর রহমান স্বপন, কামরুল হাসান হুমায়ুন, শাহ জালাল, শাহ আলম, আব্দুর রফিক, সিরাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab