কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ডা. মোঃ জুয়েল রানা'র উদ্যোগে A+ শিক্ষার্থীদের সংবর্ধনা

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 9, 2026 ইং
আকাশ টিভি.
ad728
হাসিবুল ইসলাম সজিব.
কুমিল্লার বরুড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়া ২২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমড়াতলী মডেল গার্লস স্কুল প্রাঙ্গণে ডা. মো. জুয়েল রানার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমড়াতলী মডেল গার্লস স্কুলের শিক্ষক বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন ৯ নম্বর দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. জুয়েল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন  কবীর মাসউদ ও ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার ইনচার্জ মু. কামারুজ্জামান সোহেল।  

এসময় আরও উপস্থিত ছিলেন শিলমুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, আমড়াতলী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলেমাইন হোসেন, আমড়াতলী মডেল গার্লস স্কুলের  প্রধান শিক্ষক মো মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান,  ফাস্ট হলি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার 
প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন হানজেলা ইপ্তি প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। জ্ঞান ও মেধাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিক্ষার প্রকৃত সার্থকতা অর্জন সম্ভব।

তারা আরও বলেন, একজন শিক্ষার্থী শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে উঠলে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab