কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় সাংবাদিকদের প্রশিক্ষণ দিলো এপিএমডি

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 26, 2026 ইং
কুমিল্লা প্রতিনিধি.
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ‘অ্যাডভান্স মাল্টিমিডিয়া’ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্টের (এপিএমডি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মাসুদ রানা চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া হেড মো. ফখরুল ইসলাম।

এপিএমডির সভাপতি মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপিএমডির উপদেষ্টা সাংবাদিক খায়রুল আহসান মানিক, মোবারক হোসেন, আবু মুছা ও হাবিবুর রহমান চৌধুরী। 

এপিএমডির উপদেষ্টা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষক শামীম আহমেদ এবং ‘আলোকিত বজ্রপুর কুমিল্লা’র রফিকুল ইসলাম সোহেল।

সর্বশেষ এপিএমডির সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab