কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নেক্সাস গ্রুপের এপ্রিল , জুলাই এবং অক্টোবর সেমিস্টারে ৪৮৮ শিক্ষার্থীর জাপানের ভিসা অর্জন

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 27, 2026 ইং
 আকাশ টিভি ডেস্ক.
 উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে জাপান। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের  এপ্রিল , জুলাই এবং অক্টোবর সেমিস্টার নেক্সাস গ্রুপের মাধ্যমে মোট ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা অর্জন করেছেন। জুলাই এবং অক্টোবর  সেমিস্টার  নেক্সাস গ্রুপের শিক্ষার্থীরা 100% জাপানের ভিসা পেয়েছেন।

এই অনন্য সাফল্য উদযাপন, শিক্ষার্থীদের মাঝে ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও জাপানে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে নেক্সাস গ্রুপ কর্তৃক "জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন পূরণের মিলনমেলা" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন নেক্সাস গ্রুপের চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান।  বক্তব্যে তিনি জাপানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরেন এবং জানান, ২০২৬ সালের এপ্রিল সেমিস্টারে ২৫০ জন, জুলাই সেমিস্টারে ৯৬ জন এবং অক্টোবর  সেমিস্টারে ১৪২ জন—মোট ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছেন। জুলাই সেমিস্টার নেক্সাস গ্রুপের শিক্ষার্থীরা 100% জাপানের COE পেয়েছেন।
জুলাই এবং অক্টোবর   সেমিস্টার নেক্সাস গ্রুপের শিক্ষার্থীরা 100% জাপানের ভিসা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ইন্টারন্যাশনাল একাডেমির চিফ অপারেশনাল অফিসার ইউয়ানাগা কিকুও সান। বক্তব্যে তিনি বলেন, "নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকে প্রচুর শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সে তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীরা এখনো পিছিয়ে রয়েছে। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এখন অনেক বেশি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং নেক্সাস এনপিআই-এর সম্মানিত ডিরেক্টর প্রকৌশলী মোঃ শামসুর রহমান এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন নেক্সাস গ্রুপের সিইও এস. এম. আরিফ কামাল এবং ডিরেক্টর মাহমুদা রহমান, নেক্সাস-এনপিআই এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল ইসলাম ও সিইও মাসুদুল হাসান জায়েদীসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী।

শিক্ষার্থীদের জাপানযাত্রাকে সহজ ও সুসংগঠিত করতে নেক্সাস গ্রুপ দীর্ঘ এক দশক ধরে কাজ করে আসছে। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ৭ মাসের একটি বিনামূল্যে প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে। এর মধ্যে রয়েছে N5 ও N4 লেভেলের জাপানি ভাষা প্রশিক্ষণ, এম্বেসি ইন্টারভিউ প্রস্তুতি, পার্ট-টাইম জব ইন্টারভিউ এবং সিভি রাইটিং সেশন। এছাড়া ফাইল ওপেনিং চার্জ ছাড়া ভিসা প্রসেসিং, ব্যাংক সাপোর্ট এবং জাপানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা ও পার্ট-টাইম কাজের সহযোগিতাসহ নানা সুবিধা প্রদান করা হয়।

বক্তব্য পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে সফল শিক্ষার্থীদের হাতে ভিসা সহ পাসপোর্ট বিতরণ করা হয়। পরবর্তীতে বুফে লাঞ্চের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab