কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার

আকাশ টিভি.

প্রকাশিত : Sep 28, 2026 ইং
দেবিদ্বার প্রতিনিধি.
কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ইউসুফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পীর মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পাভেলসহ সঙ্গীয় ফোর্স তাঁকে গ্রেপ্তার করে। নুরুল ইসলাম ওই গ্রামের জয়দল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১ আগস্ট কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউসুফপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পরদিন ২ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়। মামলায় ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab