কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
ফলোআপ

আদালতে ক্ষমা চেয়ে এসে এবার পাঠ কার্যক্রম বন্ধ করে দিলো সুজন!

আকাশ টিভি.

প্রকাশিত : Oct 4, 2026 ইং
 নিজস্ব প্রতিবেদক.
কুমিল্লার মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়ার নায়ক আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও বহিস্কৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন এবার নতুন ফাঁদ এঁটেছেন। আদালতের নির্দেশে পদ ফিরে পাওয়া ভারপ্রাপ্ত শিক্ষিকা হাছিনা ইসলামকে অপসারণ করতে মিথ্যা বলে সহকারি শিক্ষকদের থেকে স্বাক্ষর নেওয়া ও ভয়ভীতি দেখিয়ে এবার কর্মবিরতি ডেকেছেন। এছাড়া আদালতের নির্দেশে ‘বিদ্যালয় সীমানায় প্রবেশ না করা ও বিদ্যালয় চাবি হস্তান্তরের আদেশ’ কিছুই মানছে না সে। সহকারি শিক্ষক থেকে বিদ্যালয়ে শৃঙ্খলার মিটিংয়ে কথা বলে কৌশলে ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণে’র স্বাক্ষর সুজন নিজে গিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। যা আদালতের নির্দেশের পরীপন্থি। তাছাড়া যে ছয় জন শিক্ষকের স্বাক্ষরের কথা বলে অপসারণের লক্ষে কর্মবিরতি ডাকা হয়েছে সেটিতেও দেওয়া হয়েছে ফাঁকি। এর মধ্যে একজন শিক্ষক জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে, একজন খন্ডকালীন শিক্ষক, একজন কর্মচারি তিনি অবসরপ্রাপ্ত, দুজন শিক্ষক থেকে মিথ্যা বলে নেওয়া হয়েছে স্বাক্ষর, সাবেক ছাত্রলীগ নেতা আইসিটি শিক্ষক সুজনের অন্ধ অনুসারী। আদালতের নির্দেশ এলাকায় এসেই আবার অবমাননা করছেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজন। এছাড়া সুজন আতঙ্কে প্রাণ ভয়ে আছেন অনেক শিক্ষক। 

গত ২৯ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যালয়টির বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 
 
রবিবার (৪ অক্টোবর) ডাকা কর্মবিরতি হাছিনা ইসলামের অপসারণের জন্য, তা জানেন না স্বাক্ষর করা একাধিক সহকারি শিক্ষক। কয়েকজন শিক্ষক থেকে বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে মিটিংয়ের কথা বলে স্বাক্ষর নেয় সুজন ও তার অনুসারী আইসিটি শিক্ষক মেহেদী হাসান। নামপ্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষকগণ জানান, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণের জন্য কর্মবিরতি ডাকা হয়েছে এমন কিছু বলে আমাদের স্বাক্ষর নেওয়া হয়নি। আমরা কেন অপসারণ চাইব, ওনাকে তো আদালত পদে বসার নির্দেশ দিয়েছেন। আমরা দূর থেকে এখানে চাকরি করতে এসেছি। প্রাণ ভয়ে আছি। ব্যক্তির বিরোধের জন্য আমরা নিজেদের জীবন হারাতে চাই না’। এছাড়া যে ছয়জন শিক্ষকের নাম উল্লেখ্য করে অপসারণপত্র ইউএনও বরাবর জমা দেওয়া হয়েছে, সেটিতেও রয়েছে ফাঁকি। প্রথম উল্লেখিত গণিত শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন এর নিয়োগ জালিয়াতি প্রমাণিত। আনিসুল হক বিদ্যালয়টির খন্ডকালীন শিক্ষক, আর মো আবুল কাশেম অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী। বাকি শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ে শৃঙ্খলার মিটিংয়ের কথা বলে স্বাক্ষর নেয় সুজন। এই বিভ্রান্তিকর অপসারণপত্র ব্রাহ্মণপাড়া  

এই বিষয়ে আদালতের নির্দেশে পদ ফিরে পাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলাম বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরদিন (৩০ সেপ্টেম্বর) আমি বিদ্যালয়ে জয়েন করেছি। বিদ্যালয়ে এখন থেকে নিয়মিত ক্লাস হবে। সুজন মিথ্যা বলে শিক্ষকদের থেকে স্বাক্ষর নিয়ে কর্মবিরতির কথা বলছে। এআই দিয়ে মিথ্যা নিউজ করে ফটোকার্ড বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সে অনেক শিক্ষককে পরোক্ষ হুমকি দিচ্ছে। আদালতের নির্দেশ এখনো সে মানেনি। এখনো বিদ্যালয়ের চাবি ও পাসওয়ার্ড জমা দেয়নি। রবিবার (আজ) বিদ্যালয় কার্যক্রম চলবে। আমি সকল শিক্ষকগণকে বলে দিয়েছি বিদ্যালয়ে আসতে। অভিভাবকগণকে অনুরোধ করবো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে। 

অভিযোগ অস্বীকার করে বহিস্কৃত আমিনুল ইসলাম সুজন বলেন, ‘বিদ্যালয় শিক্ষকরা শৃঙ্খলা ফেরাতে কর্মবিরতি করছে। আমার এখানে কোনো ইন্ধন নেই। আমি বিদ্যালয়ে যাই না। 
এই বিষয়ে জানতে ব্রাহ্মণাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম’কে একাধিক বার ফোন রসিভি করেননি এবং হোয়াটস অ্যাপে মেসেজ করলেও তিনি সাড়া দেননি। 

৩১ মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে মারধর ও লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়ার ঘটনা ঘটে। সেই মব করে সরিয়ে দেয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যালয়টির বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে। এদিন বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে তলব করেন হাইকোর্ট। তার বিরুদ্ধে মব করার বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়। আদালতে দেয়া তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জেলে পাঠানোর কথা জানান হাইকোর্ট। তবে পরক্ষণেই তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেন হাইকোর্ট।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি.

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি.

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab