কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

আকাশ টিভি

প্রকাশিত : Oct 11, 2026 ইং
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বরোচিত হামলায় বাংলাদেশি নাগরিকসহ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এ সময় হামলায় ভুক্তভোগী উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি, আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। গতকাল রাতে উমরাহযাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতেও তিনি সহায়তা করেন।

এছাড়া, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি উমরাহযাত্রীদের নিরাপত্তা এবং তাঁদের নির্বিঘ্নে মক্কায় পৌঁছানোর বিষয়ে আশ্বস্ত করেন ধর্মমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের ওপর হামলা বিশ্ব মুসলিম উম্মাহ কোনভাবেই সহ্য করবে না।

ধর্মমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধর্মমন্ত্রী উল্লেখ বলেন, শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তায় বাংলাদেশ সরকার পাশে রয়েছে।

উমরাহযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। একই সাথে তিনি যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার সর্বদা বন্ধুপ্রতীম সৌদি আরব ও তাদের জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : আকাশ টিভি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আকাশ টিভি

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab