আইয়ুব মোল্লা কক্সবাজার প্রতিনিধি:- দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের 'কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬' ২১ অক্টোবর (বুধবার ) সকাল দশটায় কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চল পরিচালক বাচিক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদের পরিচালনা ও কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত লিডারশিপ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুস সালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি সেলিম জামান, দক্ষিণ জেলা সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, রাঙামাটি জেলা সভাপতি কনজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সভাপতি রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা সেক্রেটারি শিল্পী ইকবাল হাসান, শিল্পী তাওহীদুল ইসলাম প্রমুখ।
লিডারশিপ প্রোগ্রামে চট্টগ্রাম অঞ্চলের ৭ টি জেলা থেকে প্রায় ২ শত ডেলিগেট অংশগ্রহণ করেন