কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের ঘটনা‌ সাজা‌নো - ওবায়দুল কা‌দের

author
Reporter

প্রকাশিত : Nov 22, 2022 ইং
ad728

সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, বাঞ্ছারামপুরের (ছাত্র দল নেতার মৃত্যু) ঘটনা‌টি সাজা‌নো,বানা‌নো বাস্ত‌বে  সত‌্য নয়। গতকাল সি‌লে‌টের সমা‌‌বেশের সা‌থে ঢাকার উত্তরার সমা‌বেশ মি‌লি‌য়ে দেখুন বাকীটা নির্বাচ‌নে।                       


 আজ র‌বিবার (২১ ন‌ভেম্বর) কু‌মিল্লা সেনা‌নিবা‌সে সশস্ত্র বা‌হিনী দিব‌সের অনুষ্ঠানে শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন।                       


 কা‌দের ব‌লেন আরো শেখ হা‌সিনার মত নেতা না থাক‌লে এ দে‌শে উন্নয়ন হয় না প্রমা‌ণিত সত‌্য।                             




 কু‌মিল্লা সেনা‌নিবা‌সে রোববার বি‌কেল ৩টায় শুরু হয় সশস্ত্র বা‌হিনী দিবস ২০২২। ‌দিবস‌টি উপল‌ক্ষে কু‌মিল্লা সেনা‌নিবাস এম আর চৌধুরী প্রাঙ্গ‌নে সংবর্ধনা অনুষ্ঠা‌নে কেক কাটেন প্রধান অ‌তি‌থি সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এম‌পি।             


এসময় উপ‌স্থিত‌ ছি‌লেন কু‌মিল্লা এ‌রিয়া কমান্ডার ,৩৩ পদা‌তিক ডি‌ভিশন জেনা‌রে‌ল অফিসার কমা‌ন্ডিং মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান ,এসইউ‌পি ,এড‌ব্লিউ‌সি ,পিএস‌সি। 


বীরমু‌ক্তি‌যোদ্ধা এড আবুল হা‌শেম খান এম‌পি ,রা‌জি মোহাম্মদ ফখরুল এম‌পি,না‌সিমুল আলম নজরুল এম‌পি, ডাঃ প্রাণ গোপাল দত্ত এম‌পি , ‌নিজাম উদ্দিন হাজারী এম‌পি,এইচএম ইব্রা‌হিম এমপি,আঞ্জুম সুলতানা এম‌পি,এ‌্যারোমা দত্ত এম‌পি, উম্মে ফা‌তেমা নাজমা বেগম শিউলি এম‌পি,ফ‌রিদা আলম সাকী এম‌পি সহবৃহত্তর কু‌মিল্লা,ফেনী ,চাদঁপুর,নোয়াখা‌লি, ব্রাহ্মণবা‌ড়িয়া,ল‌ক্ষিপুর জেলার এম‌পি ,রাজ‌নৈ‌তিক ব‌্যা‌ক্তিত্বসহ বীরমু‌ক্তি‌যোদ্ধা সহ বীরপ্রতীক মু‌ক্তি‌যোদ্ধাপ‌রিবারবর্গ,সেনাবা‌হিনী ও প্রশাস‌নের উধ্বর্তন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab