কুমিল্লা প্রতিনিধি||
কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বুধবার বিনা উপকেন্দ্র কুমিল্লায় এ কর্মশালার আয়োজন করা হয়|
কর্মশালায় বক্তারা বলেন, গত এক সপ্তাহ আগে বিনা কর্তৃক ফসল সুরক্ষা নামে একটি অ্যাপস প্লে স্টোরে ছাড়া হয়| ওই অ্যাপসে কোনো ফসলের রোগাক্রান্ত স্থানের ছবি তুলে দিলে সেটি বলে দিবে গাছ বা ফলটি কোন রোগে আক্রান্ত| অ্যাপসে ¯^য়ংক্রিয় ভয়েস মেসেজের মাধ্যমে এ উত্তর দেওয়া হবে| এছাড়া কোন দোকানে কোন ওষুধ পাওযা যাবে, কোন ওষুধে রোগ ভালো হবে, ˆজব বা রাসায়নিক- কোন পদ্ধতিতে ফসলের চিকিৎসা করা হবে, এসব বলে দিবে অ্যাপসটি|
বক্তারা বলেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনবে সরকার| সে লক্ষ্যে বাংলাদেশের ১০টি অঞ্চলকে সোনালি আঁশ পাটের হাব হিসেবে গড়ে তোলার কথা বলেছেন কৃষিমন্ত্রী| স্থান নির্বাচনের কাজ হাতে নেওয়া হয়েছে| কুমিল্লায়ও একটি হাব গড়ে তোলার কথা বলা হয়েছে| কৃষিজমি কমে গেছে| বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন| তারা নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্যের জোগানের পাশাপাশি কৃষি অর্থনীতিকে বদলে দিচ্ছেন|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মো. শরিফুল হক ভূঞা| বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট বিভাগ) ড. মো. লুৎফর রহমান মোল্যা, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনার কৃষি প্রকৌশল বিভাগের মুখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড. মো. হানুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমানসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা|