কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুমিল্লার এমপি বাহার

author
Reporter

প্রকাশিত : Apr 9, 2023 ইং
ad728

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এর অংশ হিসেবে কুমিল্লার সংসদ সদস্য ও দোকান মালিক সমিতির, কুমিল্লা সিটি করপোরেশনের তহবিল, সিটি করপোরেশন মেয়র ব্যক্তিগত তহবিল থেকে মোট ২৬ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।


২৬ এপ্রিল রোববার বেলা ১২টার দিকে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ার সামনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার এমপি আ ক ম বাহার উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ আরও অনেক।



এ সময় জানানো হয়, কুমিল্লার এমপি আ ক ম বাহার উদ্দিন নিজ তহবিল থেকে ১০ লাখ, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ১০ লাখ, কুমিল্লা সিটি করপোরেশনের তহবিল থেকে ৫ লাখ ও সিটি করপোরেশন মেয়র ইরফানুল হক রিফাত নিজ তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান হিসেবে নির্ধারিত হিসাব নম্বরে চেক জমা দিয়েছেন।



আ ক ম বাহার বলেন, আমরা সামান্য সহযোগিতার মাধ্যম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আপামর জনসাধারণকে বলব সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করুন।





বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা সবাইকে বলব যারা সহযোগিতা করবেন, হাতে টাকা না দিয়ে ব্যাংকে টাকা দিবেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab