কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

প্রেমের টানে কুমিল্লার বরুড়ায় এলেন মালেশিয়ার তরুণী

author
Reporter

প্রকাশিত : Jul 12, 2022 ইং
ad728

মালয়েশিয়ার তরুণী নূর আজিমা। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাও গ্ৰামের সাইফুল ইসলামের প্রেমের টানে কুমিল্লায় এসেছেন। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের।




গত সোমবার (১১ জুন) মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী সাইফুলের গ্ৰামের বাড়ি দীঘলগাও ছুটে আসেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক।


স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সাথে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে গতকাল সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। প্রেমিক সাইফুল বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সাথে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করবো।



মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab