কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

তোমাদের সাংবাদিকতায় আমার কিছু যায় আসে না - শাহজান ওমর

author
Reporter

প্রকাশিত : Dec 29, 2023 ইং
ad728

বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার প্রার্থী শাহজাহান ওমর, বীরউত্তম বলেছেন, ‘কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি কি? এতে রিপোর্ট হয়। এই দেখেন না- গত পরশু দিন স্কুল শিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।


এই যে ‘সাংঘাতিক’ আছে না সাংবাদিক, এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো ‘সাংঘাতিক’, সাংবাদিক আছো নাকি? আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকতায় আমার কিছু যায় আসে না।’ বুধবার সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।


এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এড. সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab