কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃত্বে নতুন কমিটি

মহিউদ্দিন আকাশ

প্রকাশিত : Jul 13, 2026 ইং
মহিউদ্দিন আকাশ
ad728
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। রবিবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে আবুল হাশেমকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: আবুল হাশেম
যুগ্ম আহ্বায়ক: সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : মহিউদ্দিন আকাশ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মহিউদ্দিন আকাশ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab