কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ধর্ষন হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র্র্যাবের কর্মকর্তা

author
Reporter

প্রকাশিত : May 1, 2024 ইং
ad728

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৩য় শ্রেণির ছাত্রী (০৯) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (০১ মে) দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১।
হত্যার বর্ননা দিতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন র্যাব-১১ এর প্রধান



এর আগে  ২৯ এপ্রিল ধর্ষণ ও হত্যার ঘটনায় ৩০ এপ্রিল শিশুটির মা মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২। র্যাব জানায় ঘটনায় জড়িত অভিযুক্তকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার থেকে আসামিকে গ্রেফতার করা হয়। সে কুমিল্লা সদর দক্ষিণ  মডেল থানার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণসহ শিশুটিকে হত্যায় তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।



উল্লেখ্য সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু সকাল ১০টায় স্কুল ছুটির পর আর বাড়ি ফিরেনি। এতে উদ্বিগ্ন হয়ে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ দিতে যান। পরে দুপুর ৩টার দিকে শুনতে পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানখেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। এ সময় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।শিশুটির বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিনী


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab