ফাহিম মুনতাছিম।।
গোপন সংবাদের ভিত্তিতে ৪০ কেজি গাঁজা, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও এই সকল মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি সহ মো: সাকিবুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল।
র্যাব-১১ কুমিল্লা কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামী সাকিবুল ইসলাম চৌদ্দগ্রাম থানাধীন কাঠালিয়া গ্রামের আব্দুল মোমেন এর ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ই আগস্ট (শুক্রবার) চৌদ্দগ্রাম থানাধীন আবদুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার এর পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে এবং সংগ্রহকৃত মাদক সিএনজি যোগে কুমিল্লা জেলায় নিয়ে এসে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে।
র্যাব আরও জানায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এই ঘটনায় একটি মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে র্যাব।