কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ওএসডি

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2024 ইং
ad728

লালমনিরহাট প্রতিনিধি.
অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রোববার (৬ই অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

তাপসী তাবাসসুম উর্মি গত শনিবার ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে,অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।


পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।

নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট,অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় এতে আমার সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু,এটা মীমাংসিত সত্য, রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই,বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।


তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন,ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোষ্ট দেওয়ায় তাকে ওসএসডি করে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলী করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab