কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে সাইকেল উপহার পেলো ৬ শিশু-কিশোর!

author
Reporter

প্রকাশিত : Jan 15, 2025 ইং
ad728

লালমাই প্রতিনিধি।।

কুমিল্লা লালমাইয়ের  টানা ৪০ দিন জামায়াতে   সালাত আদায়ের জন্য বাই সাইকেল উপহার পেলো ভাটরা পূর্বপাড়ার ৬ শিশু-কিশোর।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা পূর্বপাড়া প্রবাসী ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মুফাসসীর দেশ বরেণ্য আলেম ও নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী  শিশু- কিশোরদের হাতে বাইসাইকেল উপহার তোলে দেন।



আয়োজকেরা জানান,ভাটরা পূর্ব পাড়ার শিশু কিশোরদের মসজিদ মুখী ও নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উদ্যোগে ৪০দিন জামাতে নামাজ পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় গ্রামের ৭০ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অংশগ্রহণকারীদেরকে চল্লিশ দিনের সালাত পর্যবেক্ষণের মাধ্যমে ৬ জনকে বাই সাইকেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অন্যান প্রতিযোগিদের প্রায় ১৮ হাজার টাকার পুরষ্কার দেয়া হয়। 


 বিশিষ্ট রাজনীতিবিদ মো. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন মূফতি মো. নুরুল আলম সিদ্দিকী, লালমাই যুব বিভাগের সভাপতি মু. কামাল হোসেন, মো. মোবারক হোসেন ও মনিরুল ইসলাম প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab