কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ
অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের জিবন

কিডনি দিচ্ছেন মা,ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

সহযোগিতা কামনা

author
Reporter

প্রকাশিত : May 16, 2026 ইং
একমাত্র কন্যাকে কোলে নিয়ে পলিন একমাত্র কন্যাকে কোলে নিয়ে পলিন
ad728
সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।


পলিনের বাবা মৃত ফরিদুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। এরপর থেকেই পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে বড় ছেলে পলিনের কাঁধে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তিনি। নিজের কষ্ট ভুলে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন নিজেকেই বাঁচাতে লড়তে হচ্ছে।

দুই বছরের ছোট্ট এক মেয়েকে নিয়ে পলিনের সংসার। বাবাকে ঘিরেই শিশুটির ছোট্ট পৃথিবী। কিন্তু সেই বাবাই আজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন

এদিকে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা কোহিনূর আক্তার। মায়ের চোখে এখন একটাই স্বপ্ন, যেভাবেই হোক ছেলেকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনা।

 কিন্তু অপারেশন, ওষুধ ও পরবর্তী চিকিৎসা মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকা প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।


আগামী ২০ আগস্ট সম্ভাব্য অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উৎকণ্ঠা।


মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারটির স্বজনরা। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন পলিন।


পলিনের প্রয়োজনীয় তথ্য জানা ও তাকে
সহযোগিতার জন্য বিকাশ ও নগদ নম্বর দেয়া হয়েছে  ০১৮১২-৪৬৪৯৫৫।

আজ মা তার ছেলেকে বাঁচাতে  নেমেছেন এক যুদ্ধে।  সে যুদ্ধে জয়ী হতে প্রয়োজন আপনাদের সহযোগীতা আপনাদের পরামর্শ।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab