কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

হজে যেতে না পারার শন্কায় থাকা দুই যাত্রীর হজ যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

author
Reporter

প্রকাশিত : May 22, 2026 ইং
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
ad728

পবিত্র হজে যেতে না পারার শঙ্কায় থাকা দুই হজযাত্রীর সৌদি আরব যাত্রা শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইটের শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তাদের যাত্রার ব্যবস্থা করেন।

জানা গেছে, হজ কার্যক্রমের প্রায় শেষ সময়ে ওই দুই হজযাত্রীকে নিয়ে সংকট তৈরি হয়। এ সময় ধর্ম মন্ত্রণালয় ও হাবের (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) দায়িত্বশীল অনেকেই ঢাকায় উপস্থিত ছিলেন না। এমন পরিস্থিতিতে ধর্মমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই হজযাত্রীর টিকিট ও প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করতে ধর্মমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালান। তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন।

এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেও তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। জানা যায়, প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততার মাধ্যমে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করা হয়।

শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানবিক বিবেচনা ও দায়িত্ববোধ থেকে ধর্মমন্ত্রীর এ উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, শেষ মুহূর্তে সৃষ্টি হওয়া জটিলতার কারণে দুইজন হজযাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন। আমরা ধর্মমন্ত্রীর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab