কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ঈদের দ্বিতীয় দিনে কোরবানির আয়োজন করলো ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির

author
Reporter

প্রকাশিত : May 29, 2026 ইং
ad728
ভিক্টোরিয়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখাে উদ্যোগে গরু কোরবানি করা হয়েছে। 

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় কোরবানি সম্পন্ন হয়। পরে কোরবানির মাংস কলেজের কর্মচারী, নিরাপত্তা প্রহরী, শিক্ষার্থী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকার দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

জানা যায়, কোরবানির জন্য গরুটি ১ লাখ ৩৫ হাজার টাকায় ক্রয় করা হয়। যারা কোরবানি দিতে পারেননি, তাদের মাঝেও মাংস বিতরণ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “কলেজের অনেক কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও মেসে থাকা শিক্ষার্থীর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাদের ঈদের আনন্দে শামিল করতেই প্রতি বছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিন কোরবানির আয়োজন করা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab