কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় সাবেক শিবির নেতা আব্দুর রহিমসহ শতাধিক নেতার এনসিপিতে যোগদান

author
Reporter

প্রকাশিত : Jun 6, 2026 ইং
উপদেষ্টা আসিফ মাহমুদসহ এনসিপি নেতৃবৃন্দ উপদেষ্টা আসিফ মাহমুদসহ এনসিপি নেতৃবৃন্দ
ad728
বিভিন্ন  রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। শনিবার দুপুরে কুমিল্লার দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে বিএনপি,ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ফারজানা আক্তার, ডা. মো. লোকমান হোসাইন এবং কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা আব্দুর রহিমের নেতৃত্বে তারা এনসিপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা নাবিদ নওরোজ শাহ। তারা নবাগত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে নতুন নেতৃত্বের সম্পৃক্ততা দলকে আরও শক্তিশালী করবে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, দেশের তরুণ সমাজ নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থা রাখছে। আদর্শভিত্তিক ও জনমুখী রাজনীতি প্রতিষ্ঠায় যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab