কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

রাবিপ্রবির প্রথম নারী ভিসি হলেন ড. সেলিনা আখতার

author
Reporter

প্রকাশিত : Sep 20, 2022 ইং
ad728

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সেলিনা আখতার।




শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্বের তথ্যটি প্রকাশ করা হয়। আগামী চার বছরের জন্য তাকে রাবিপ্রবির ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।



ড. সেলিনা বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে এই নিয়োগ দেয়ার কথা জানানো হয়।


প্রথম ভিসি অবসরের সাত মাস পর নতুন ভিসি পেতে যাচ্ছে রাবিপ্রবি। তবে এই প্রথম নারী ভিসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন ড. সেলিনা আখতার।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি ২৪ ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab